1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ Time View

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপিরাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা ১৫ বছর থেকে নির্বাচন চাচ্ছি। জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হবে, তা আমরা চাই।

চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

mostbet

তিনি আরও বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা নির্ধারণ থাকত। এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ভোটের ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে। এজন্য আমরা বলেছি, যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। তারা বলেছে, আগামী রোববার (৭ নভেম্বর) তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

নজরুল ইসলাম বলেন, ব্যালট পেপার সরকারি প্রেস থেকে ছাপানো হয়। এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এজন্য আমরা বলেছি, ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন বলেছে, সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে।

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, পাসপোর্টকে বিবেচনায় নিয়ে যাতে প্রবাসীদের ভোটার করা হয়। আমরা চাই আরও বেশি বেশি প্রবাসী ভোটার হোক। সিইসির সঙ্গে বিএনপির বৈঠককালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category