1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক লকডাউন কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। গ্রেফতাররা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন

mostbet

আটকদের মধ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহ-সম্পাদক মো. রাব্বী সরদারের (২৫) কাছ থেকে একটি সচল রিভলভার উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন উত্তর পানগাও এলাকার দোকানবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার ( নভেম্বর) দিনগত রাত ১টা পর্যন্ত ঢাকা জেলার সব থানায় এ অভিযান চলে

পুলিশ জানিয়েছে, গ্রেফতার রাব্বী সরদার বিগত কয়েক মাস যাবৎ ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকার মিছিলের অগ্রভাগে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার পক্ষে ডিএমপিসহ বিভিন্ন জেলায় পোস্টার লাগানোরও নেতৃত্ব দেন।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, তার মোবাইল ফোন থেকে দেশ-বিদেশে অবস্থানরত ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। রাব্বী সরদার ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ডিএমপিসহ বিভিন্ন জেলায় ছাত্রলীগ ও যুবলীগের ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছিলেন।

গ্রেপ্তার আসামিকে বর্তমানে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও তার স্বীকারোক্তি মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

অভিযানে গ্রেফতার ৩১ জনের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন। এদের মধ্যে সাভার থানায় ৪ জন, আশুলিয়া থানায় ৩ জন, ধামরাই থানায় ১ জন, কেরানীগঞ্জ মডেল থানায় ৬ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮ জন, নবাবগঞ্জ থানায় ৭ ও দোহার থানায় ২ জন আটক হন।

আটকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজিরুল রহমান, বিরুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ধামসোনা ইউনিয়ন যুবলীগের তথ্য সম্পাদক মো. ওবায়দুল ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের স্বাস্থ্য বিষয় উপ-সম্পাদক মো. পারভেজ কবীর ওরফে শাকিব, কেরাণীগঞ্জ মডেল থানা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের মন্টু, কালিন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাম, রুহিতপুর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সালমান, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জুয়েল, নবাবগঞ্জ থানাধীন চূড়াইন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন শিপু, নবাবগঞ্জ থানাধীন কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আছিফ চাকলাদার, ঢাকা জেলা তাতী লীগের সভাপতি রমজান আলী, দোহার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদ হোসেন খান।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, গ্রেফতাররা সবাই সক্রিয় কর্মী। তারা মিছিল ও মিটিংয়ে অংশগ্রহণকারী বা বিক্ষোভ মিছিল করার প্রস্তুতিকালে গ্রেফতার হয়েছেন। যেকোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে ও এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে।

এদিকে সাভার ও আশুলিয়া থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের আরও তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতাররা হলেন- সিদ্দিকুর রহমান, আমজাদ পলান ও জসিম মিয়া। ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category