1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

mostbet

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান প্রমুখ।

বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টির জন্য দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত জানানো হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্বাচনের আগে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

আন্দোলনরত আট দলের পূর্বঘোষিত দেশের সাতটি বিভাগীয় শহরে সমাবেশ সফল করতে গৃহীত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করা হয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ঘোষিত সমাবেশগুলো সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট বিভাগের সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। আশা প্রকাশ করা হয়, বিভাগীয় এই সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category