আর অল্প কয়দিন এরপরই শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ । এর আগে প্রতিটি দল নিজেদের ঝালিয়ে নিচ্ছে প্রস্তুতি ম্যাচ খেলে।এই প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতকে গোল বন্যায় ভাসিয়ে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটা আরেকটু বাড়িয়ে নিলো। আরব আমিরাতে জালে ৫ গোল দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিলো আর্জেন্টিনা।
জোড়া গোল করেছেন চোট থেকে ফেরা আনহেল দি মারিয়া, একটি করে গোল মেসি, হুলিয়ান আলভারেজ ও হোয়াকিন কোরেয়ার। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে বিশ্ব রেকর্ডটা ইতালির।
কাতার বিশ্বকাপের আগে এটিই ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতিমূলক ম্যাচ। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন মেসিরা।
Leave a Reply