1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষ করার পর যুদ্ধ বন্ধে এবার রাশিয়ার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রুশ ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন।

mostbet

এদিকে, যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই সোমবার রাতে রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

কিয়েভের কর্মকর্তারা জানান, রুশ সেনাদের হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যাহত হয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ও দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে ‌‘ব্যাপক ও সম্মিলিত শত্রু হামলার’ বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় তাদের অন্তত তিনজন নিহত হয়েছেন।

এর আগে, রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category