1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

ইমরান খানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বোন উজমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর বোন উজমা খান দেখা করার অনুমতি পেয়েছেন। তিনি আজই ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দেশটির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তাঁকে এই অনুমতি দিয়েছে। ইমরান এই কারাগারে বন্দী রয়েছেন। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

mostbet

জিও নিউজের বরাতে জানা যায়, উজমাকে জানানো হয়েছে, তিনি কারাগারের ভেতরে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন। সেখানে যাওয়ার আগে উজমা তাঁর আরেক বোন আলিমা খানের সঙ্গে কথা বলেন।

ভাই ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর বোন উজমা খান কারাগারের দিকে রওনা হয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, শেষ পর্যন্ত ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে তিনি খুশি।

ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলার বিচারকাজ চলছে। এর মধ্যে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগেও মামলা রয়েছে।

গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান, উজমা খান, নোরিন খান নিয়াজিসহ ইমরানের দল পিটিআইয়ের বেশ কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হন। পিটিআই বলছে, নারীরা শান্তভাবে বসে ছিলেন। অথচ পুলিশ তাঁদের সহিংসভাবে আটক করেছে।

তবে মন্ত্রী আতাউল্লাহ তারার তাঁদের নির্দোষ মানতে রাজি নন। তাঁর দাবি, ২০২৩ সালের ৯ মে প্রথম দফায় ইমরানকে গ্রেপ্তারের পর যে সহিংসতা হয়েছিল, তার সঙ্গে ইমরানের বোনেরা সম্পৃক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category