হ্যারি স্রষ্টা জে কে রোওলিং-এর সঙ্গে কথা বলে নতুন কিছু করা যায়— সেই পরিকল্পনাই করছে হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স ।
হ্যারি পটারের গল্প নিয়ে আরও সিনেমা করা গেলে কেমন হয়? ভাবছেন ওয়ার্নার ব্রাদার্স-এর উদ্ভাবনা প্রধান ডেভিড জ্যাসলভ।
২০১১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ়’-এর পর আর কোনও ছবি মুক্তি পায়নি এই ফ্র্যাঞ্চাইজ়ির।
প্রযোজকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে ডেভিড জানালেন, তাঁরা ফ্র্যাঞ্চাইজ়ির উপর জোর দিতে চাইছেন।
তাঁর কথায়, “গত ১৫ বছরে আমরা একটাও ‘হ্যারি পটার’ করিনি। ‘সুপারম্যান’ বানিয়েছি, তা-ও ১৩ বছর হল।
ডিসি এবং ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজ়ির ছবিগুলো থেকে গত ২৫ বছরে অনেক আয় করেছে ওয়ার্নার ব্রাদার্স।
আমরা সেই দিন ফিরিয়ে আনতে চাইছি।”
২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মোট ৮টি ‘হ্যারি পটার’ ছবির মুক্তি দিয়েছিল ওয়ার্নার ব্রাদার্স।
Leave a Reply