1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

কুমিল্লায় ছড়াচ্ছে লাম্পি স্কিন রোগ, ২ সপ্তাহে ১৫ গরুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি)। গত দুই সপ্তাহে উপজেলায় ভাইরাসজনিত এই রোগে অন্তত ১৫টি গরু মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক, খামারি ও গৃহস্থরা। শীতের শুরুতে রোগটি দ্রুত ছড়িয়ে পড়া এবং ভ্যাকসিন না পাওয়ায় উদ্বেগে আছেন তারা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

mostbet

বাতিসা ইউনিয়নের পাটানন্দী গ্রামের বাসিন্দা আবু হানিফের একটি ষাঁড় এবং বেলাল হোসেনের একটি গাভি লাম্পি স্কিন রোগে মারা গেছে। একই গ্রামের গৃহস্থ আনোয়ার হোসেন জানান, তার ৮টি গরুর মধ্যে একটি বাছুর রোগে আক্রান্ত হয়েছে। উপশমে ভ্যাকসিনের জন্য তিনি একাধিকবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গেলেও কোনো ভ্যাকসিন পাননি।

চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর ফালগুনকরা গ্রামে গত এক সপ্তাহে ফরিদ ভুঁইয়া, মিনার ভুঁইয়া, আবদুর রশিদ এবং দক্ষিণ ফালগুনকরা গ্রামে মকবুল হোসেন ও বাচ্চু মিয়ার একটি করে গরু মারা গেছে। অধিকাংশই ছিল বাছুর।

গরুর বাছুর হারানো ফরিদ ভুঁইয়া বলেন, ‘আমার দুটি গরু রোগে আক্রান্ত। সরকারিভাবে ভ্যাকসিন নেই। বাজারে গেলে ১০ গরুর ডোজ একসঙ্গে ২৭ শ টাকা চাই। গতকাল বাছুরটি প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাওয়া যায়নি। কম্পাউন্ডারের মাধ্যমে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অন্য ওষুধ নিতে বলেন। আজ বাছুরটি মারা গেল।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক আল–মামুন সাগর বলেন, ‘ভাইরাস এবং মশা–মাছির মাধ্যমে ল্যাম্পি স্কিন রোগ ছড়ায়। এ বছর সরকারিভাবে পরীক্ষামূলকভাবে মাত্র ৮৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, যা খুবই অল্প। উপজেলা পরিষদের অর্থায়নে সমন্বিত একটি ভ্যাকসিনেশন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব শিগগির প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে গরু–বাছুরকে ভ্যাকসিন দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category