1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

চলতি নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

চলতি নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

বৃহস্পতিবার দুপুরে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন। এদিন নারায়ণগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

mostbet

একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি পাশ হতে যাচ্ছে। এ আইন পাশ হলে সাংবাদিকরা কিছুটা হলেও শারীরিক ও পেশাগতভাবে সুরক্ষা পাবেন।

তিনি আরও বলেন, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরও বেশ কয়েকটি প্রস্তাবিত আইন বাস্তবায়নের পথে রয়েছে। সে আইনগুলো অচিরেই পাশ হবে।

কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করলে বিস্তারিত ব্যাখ্যাসহ এর জবাবও দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার গণমাধ্যম কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category