1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

চাঁদের ধূলিকণাকে শক্তিতে রূপান্তর করবে নতুন এআই যন্ত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ Time View

চাঁদে দীর্ঘ সময় অবস্থান করা মহাকাশ মিশনের জন্য বড় চ্যালেঞ্জ—দুই সপ্তাহব্যাপী দীর্ঘ চন্দ্ররাত্রি। এ সময়ে চাঁদের পৃষ্ঠ অন্ধকারে চলে যায় এবং তাপমাত্রা দ্রুত কমে যায়। এতে মহাকাশযানের যন্ত্রাংশ কাজ করা বন্ধ করে দেয় বা ক্ষতিগ্রস্ত হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সমাধান নিয়ে এসেছে ব্লু অরিজিন।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন এই মহাকাশ প্রতিষ্ঠান চাঁদের ধূলিকণাকে শক্তির উৎসে রূপান্তর করতে সক্ষম একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যন্ত্র তৈরি করছে। লাস ভেগাসে অ্যামাজনের ‘রিইনভেন্ট ২০২৫’ সম্মেলনে এর প্রাথমিক সংস্করণ প্রদর্শন করা হয়েছে।

mostbet

ইস্তারি ডিজিটাল নামের একটি স্টার্টআপের প্রযুক্তি ব্যবহার করে যন্ত্রটি তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী উইল রোপার জানান, যন্ত্রটি চাঁদের পৃষ্ঠ থেকে ধূলিকণা সংগ্রহ করে তাপ নিষ্কাশন করতে পারে। এই প্রক্রিয়ায় ধূলিকণা ব্যাটারির মতো শক্তি জমিয়ে রাখবে। সহজভাবে বললে, যন্ত্রটি ধূলিকণাকে ব্যবহার করে যেন নিজের বিদ্যুৎ নিজেই তৈরি করবে।

চাঁদের ধীর ঘূর্ণনের কারণে সেখানে একেকটি দিন-রাত প্রায় ২৮ দিনের সমান। এর মধ্যে প্রায় ১৪ দিন সূর্যের আলো থাকে, পরের ১৪ দিন ঘন অন্ধকার। এই দীর্ঘ অন্ধকারেই চাঁদে অবস্থান সবচেয়ে কঠিন হয়ে পড়ে। ব্লু অরিজিনের ধারণা, নতুন এআই যন্ত্রের মাধ্যমে চন্দ্ররাত্রির সময় প্রয়োজনীয় শক্তি পাওয়া সম্ভব হবে।

ফলে ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি গবেষণা কেন্দ্র, রকেট স্টেশন বা অন্যান্য স্থাপনা তৈরি করা আরও সহজ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category