1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন খালেদা জিয়া।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেটে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ এসব বলেন।

mostbet

এদিন বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদষ্টো লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রায় এক ঘণ্টার অধিক সময় তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় স্বরাষ্ট্র উপদষ্টো খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, আমরা খুবই আশাবাদী যে, উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবতির্তে হয়তো যেকোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এখনো এটা বলার সময় আসে নাই। দেশনেত্রী যাতে এবারে যে উনার শারীরিক সংকটময় অবস্থা অতিক্রম করছেন—সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে, সেজন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই।

খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, উনি (খালেদা জিয়া) সিসিইউতে চিকিৎসাধীন আছেন। উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার, সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এনিয়ে কোনো গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন। সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স (সাড়া) করছেন।

তিনি বলেন, গত শুক্রবারে আমরা দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল। একদিকে অ্যাম্বুলেন্সের কারিগরি ক্রটি, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা দেশের বাইরে স্থানান্তর করতে পারেনি। যাতে উনার স্বাস্থ্যের উন্নতি হয়, সেজন্য উনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছেন। আমরা চেষ্টা করছি, আমরা এগিয়ে যাচ্ছি- যাতে সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি, সেটি উনি পেতে পারেন। সেজন্য এখানে রেখেও সব পর্যায়ের চিকিৎসকদের পরামর্শক্রমে উনার চিকিৎসা অব্যাহত রয়েছে।

ডা. জাহিদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সব সদস্যরা তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সব সময়ই অত্যন্ত সজাগ এবং দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করছেন। এই মেডিকেল বোর্ডে বাংলাদেশে বাইরেও বিদেশে চিকিৎসকরা সংযুক্ত, সেজন্য আমাদের এই টাইম ডিফারেন্সের জন্য মেডিকেল বোর্ডের বৈঠকগুলো রাতে করতে হয়। সবকিছু মিলে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ড. জোবাইদা রহমান সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category