কয়েক দফা ভূমিকম্পের কারণে সৃষ্ট আতঙ্ক ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের সব হল ত্যাগের নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীদের কক্ষের তালার চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে হলের ডাইনিং ও ক্যানটিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় দুই সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা অংশ নেন।
Leave a Reply