নীলফামারীতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মার্জিয়া আক্তার (৮) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের মোড়লের ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মার্জিয়া টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়ার মো. মোস্তাকিম শাহের মেয়ে। সে শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
Leave a Reply