1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সরাসরি নাকচ করেছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সরাসরি নাকচ করেছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ, পিটিআই–এর সিনেটর খুররম জিশান। তিনি জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং এখনো আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন। তার দাবি, দেশ ছাড়তে চাপ সৃষ্টি করতেই ইমরান খানকে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে খুররম জিশান বলেন, ইমরান খানের জনপ্রিয়তায় বর্তমান সরকার ভীত। এ কারণেই তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, গত এক মাস ধরে ইমরানের সঙ্গে পরিবারের সদস্য, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদের কারোই দেখা করতে দেওয়া হয়নি। তার ভাষায়, এটি মানবাধিকারের সরাসরি লঙ্ঘন এবং ইমরান খানের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল

mostbet

সম্প্রতি আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে। এই গুজব ছড়ানোর পর বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ে। তবে খুররম জিশান স্পষ্ট করে বলেন, ‘আমাদের নিশ্চিত করা হয়েছে, তিনি বেঁচে আছেন এবং এখনো আদিয়ালা জেলেই আছেন। তিনি ঠিক আছেন।’

ইমরান খানের সঙ্গে কী ধরনের সমঝোতা করতে চাইছে পাকিস্তান সরকার—এ প্রশ্নে জিশান জানান, ইমরান খানকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এমনকি চুপ থাকার শর্তে তাকে নিজের পছন্দের যেকোনো জায়গায় যেতে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু ইমরান খান যেহেতু আপসহীন নেতৃত্বের প্রতীক—তিনি কোনো চুক্তিতে রাজি হবেন না বলেই দাবি করেন পিটিআইয়ের এই নেতা।

জিশান আরও বলেন, সরকার চায় ইমরান খান দেশ ত্যাগ করুন এবং নীরব থাকুন। কিন্তু দলের বিশ্বাস, রাজনৈতিক ভবিষ্যৎ ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি এ পথে হাঁটবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category