1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় মনোনয়ন ফরম উত্তোলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের শীর্ষ নেতারা।

mostbet

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসনটি বেগম খালেদা জিয়ার নিজ আসন। এ এলাকার মানুষ তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নেতাকর্মীদের চাহিদা অনুযায়ী তিনটি স্থান থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হচ্ছে। এরপর শাজাহানপুরের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আরও একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

জানা গেছে, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category