1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৭০ Time View

বরিশাল-ঢাকা নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে কোনো লঞ্চ ছাড়বে না। যাত্রী সংকটের অজুহাত তুলে লঞ্চমালিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিন রাতে বরিশাল থেকে চারটি ও ঢাকা থেকে চারটি লঞ্চ ছেড়ে আসে।বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, ঘাটে পারাবাত-১৮, মানামী, সুরভী-৯, শুভরাজ ও প্রিন্স আওলাদ-১০ রয়েছে। প্রতিটি লঞ্চের প্রবেশ পথ বন্ধ রয়েছে।

বিভিন্ন দাবিতে সারা দেশে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় আগামীকাল শনিবার বরিশালে বিএনপির সমাবেশের আগে বৃহস্পতিবার পূর্বঘোষণা ছাড়াই বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ৩০ অক্টোবর বাসমালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর সব ধরনের তিন চাকার যানের ধর্মঘট ডাকে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শমিক ইউনিয়ন

pinup pin up pin up pinup

ঘটনার সত্যতা স্বীকার করেছেন এমভি কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস। তিনি বলেন, গণসমাবেশ ও শুক্রবার হওয়ায় যাত্রী নেই। তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরদৌস আরো বলেন, যে যাত্রী পাওয়া যাবে তাতে লঞ্চের ব্যয় উঠবে না। আর্থিক ক্ষতি করে তো চালাব না। একইভাবে ঢাকা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসবে না।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, শুক্রবার বরিশাল নৌবন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। কারণ বিকেল পর্যন্ত কোনো লঞ্চের কাউন্টার খোলেনি। ঢাকা যাত্রার জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তাও এখন পর্যন্ত নেওয়া হয়নি। লঞ্চ কেন যাবে না, কোনো মালিক তাদের অবহিত করেনি। তাই তারাও জানেন না কেন লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, লঞ্চ চলবে না, সেটি কোনো মালিক পক্ষ অবহিত করেননি। কিন্তু শুনতে পেয়েছি শুক্রবার বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। ঢাকায় খবর নিয়েছি। সেখান থেকেও বরিশালের উদ্দেশ্যে কোনো লঞ্চ ছেড়ে আসবে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category