1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে হাটহাজারীতে সড়ক অবরোধ, বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন একাংশের নেতা–কর্মীরা। আজ শুক্রবার বিকেলে উপজেলার অক্সিজেন–খাগড়াছড়ি সড়কের চৌধুরীহাট ও সরকারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

mostbet

অভিযোগ রয়েছে, মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের বিক্ষোভ সমাবেশে আসতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় শহরগামী লোকজন বিপাকে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলালকে প্রার্থী ঘোষণা করে দল। প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হকের অনুসারীরা ফতেয়াবাদ স্কুলের সামনে সড়কের পাশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী। এতে বক্তারা বলেন, এস এম ফজলুল হক দলের দুর্দিনে নেতা–কর্মীদের পাশে ও রাজপথে ছিলেন। তাই তাঁকে দল থেকে মনোনয়ন দেওয়া হোক।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইলিয়াস আলী, বিএনপি নেতা মির্জা শহীদুল্লাহ বাবুল, জাকের হোসেন, মীর কাশেম, সিরাজুল ইসলাম, কাজী মহসিন, মো. খায়রুন্নবী প্রমুখ।

এদিকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আসা লোকজনকে বাধা দেওয়ায় সমাবেশ শেষে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন নেতা–কর্মীরা। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইলিয়াস আলী প্রথম আলোকে বলেন, বিক্ষোভ সমাবেশে আসতে বাধা, মারধর করার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা–কর্মীরা সড়কে বসে পড়েন। শান্ত হাটহাজারীকে অশান্ত করতে লেগে আছে

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বিকেল চারটার দিকে হাটহাজারীর ফতেয়াবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এস এম ফজলুল হকের অনুসারীরা। সেখানে যোগ দিতে উপজেলার সরকারহাট, মির্জাপুরসহ উত্তর হাটহাজারী থেকে আসা নেতা–কর্মীদের মিরেরহাট এলাকায় বাধা দেওয়া হয়। ভাঙচুর হয় গাড়ি। পরে বিক্ষুব্ধ নেতা–কর্মীরা সরকারহাট গিয়ে সেখানে সড়ক অবরোধ করেন। ফতেয়াবাদ ও সরকারহাটে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচ পর্যন্ত প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

জানতে চাইলে এস এম ফজলুল হকের অনুসারী হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রার্থী পরিবর্তনের জন্য বিক্ষোভ মিছিল শুরু করি ফতেয়াবাদে। কিন্তু সরকারহাটসহ উত্তর দিক থেকে আসা নেতা–কর্মীদের মিরেরহাট এলাকায় মীর হেলালের অনুসারীরা বাধা দেন। ভাঙচুর করা হয় আটটি গাড়ি। পাথরের আঘাতে আহত হন শতাধিক কর্মী।’

জানতে চাইলে হাটহাজারী থেকে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যে কেউ দাবি জানাতে পারেন। আমার ছেলেরা কাউকে মারধর কিংবা বাধা দেয়নি। সব ভিত্তিহীন।’

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ রাতে প্রথম আলোকে বলেন, ফতেয়াবাদ ও সরকারহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category