মাসখানেক আগেই খবর রটে- দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অসুস্থ। পরে তার ঘনিষ্ঠজনরা সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
শেষমেশ অসুস্থতার গুঞ্জনই সত্যি হলো। বিরল রোগে আক্রান্ত হয়েছেন সামান্থা। ইনস্টাগ্রামে রক্তনালিতে ওষুধের নল লাগানো ছবি প্রকাশ করে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নিজেই খবরটি জানালেন।
মায়োসাইটিস নামের একটি রোগ বাসা বেঁধেছে তার শরীরে। চলতি সপ্তাহেই প্রকাশ পেয়েছে তার পরবর্তী সিনেমা ‘যশোধা’র ট্রেলার।
তিনি জানান ‘কয়েক মাস আগে আমার একটি অটো ইমিউন রোগ ধরা পড়ে। রোগটির নাম মায়োসাইটিস। ভেবেছিলাম, সুস্থ হওয়ার পরেই সে কথা জানাব। কিন্তু যা ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে বেশি সময় লাগছে।’
মায়োসাইটিস রোগে ঘাড় শক্ত হয়ে যাওয়া ও ব্যথা, পিঠের নীচের দিকে ব্যথা এবং হাঁটুতে ব্যথা বেড়ে যায়। রোগীর হাঁটতে সমস্যা দেখা যায়, শরীরে ক্লান্তি আসে, এবং শ্বাসকষ্ট পর্যন্ত দেখা যায়।
সামান্থার পোস্টে ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর।
Leave a Reply