1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে: গোপালগঞ্জে ডা. বাবর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ Time View

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আগামী নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য একটাই, নির্বাচনে ধানের শীষের বিজয়। এর কোনো বিকল্প নেই। এজন্য আপনাদের দ্বারে দ্বারে যেতে হবে। ভোটারদের মন জয় করে, ভালো ব্যবহারের মাধ্যমে তাদের ভোটকেন্দ্রে আনতে হবে।’

বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নম্বর বোড়াশী ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

mostbet

নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘নির্বাচনে জয়ী হতে পারলে মিথ্যা মামলা থেকে মুক্ত হতে আইনি সহায়তার ব্যবস্থা করা হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবনির্মিত এই কার্যালয় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে

এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সহ-সভাপতি হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ ও কায়েস ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category