অনেক দিন ধরেই গুঞ্জন ছিল মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজিবের প্রেম চলছে । তবে এর মধ্যেই শোনা যাচ্ছে
তারা নাকি বিয়ে করেছেন । তবে বিষয়টি নিয়ে মুখ খুলেন নি দুজনের কেউ ।
২০১৮ সালে মেহজাবিন চৌধুরীর একটি ফেসবুক পোস্ট থেকে মানুষ বুঝতে পারে তারা প্রেম করছেন ।
এরপর থেকেই তাদের অনেক ছবিই নানা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তবে এবারে বেশ কিছু সূত্র বলছে, প্রেম পরিণয়ে রূপ দিয়েছেন এ জুটি।
সম্প্রতি মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও তাসনিয়া ফারিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন।
কেউ কেউ বলছেন, দুই বছর হলো মেহজাবিন-আদনান আল রাজিব বিয়ে করেছেন। গুলশানের একটি বাড়িতে তারা একসাথে থাকছেন। যদিও বিষয়টির সত্যতা এখনো জানা যায়নি। তবে মঙ্গলবার (৮ নভেম্বর) মেহজাবিন ব্যাপারটি সম্পূর্ণ অস্বীকার করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ‘রেস্ট ইন পিস ইয়োলো জার্নালিজম’।
Leave a Reply