1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

যশোর-১ ও ২ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের মধ্যে যশোর-১ (শার্শা উপজেলা) ও যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে যশোর-১ আসনের সাবেক এমপি বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি এবং যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এ সিদ্ধান্ত দেন।

mostbet

বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে যাচাই-বাছাই শুরু হয়। যশোর-১ আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় মফিকুল হাসান তৃপ্তি এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও শাহজাহান আলী গোলদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল, জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ আজীজুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তিয়ার রহমান

যশোর-২ আসনে ১০ প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ব্যাংক ঋণ (ক্রেডিট কার্ড) সংক্রান্ত জটিলতায় জামায়াতে ইসলামীর ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, দলীয় মনোনয়নপত্র না দেওয়ায় বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক ও জহুরুল ইসলাম এবং এক শতাংশ ভোটারের তালিকায় ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়ন বাতিল হয়। এছাড়া স্বাক্ষর ও টিআইএন সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে বিএনফ মনোনীত শামসুল হক এবং টিআইএন ও ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য হালনাগাদ না থাকায় জাতীয় পার্টির ফিরোজ শাহ’র মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত সাবিরা সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাসদের ইমরান খান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রিপন মাহমুদ।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, যশোর-১ ও ২ আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন। আগামী ৪ জানুয়ারির মধ্যে বাকি আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, যশোরের ছয়টি আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category