আগামীকাল রোববার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ, তবে কাগজে-কলমে এখনও টিকে আছে সেই সম্ভাবনা।
কি সেই সম্ভাবনা চলুন জেনে নেয়া যাক ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’ তে প্রত্যেকের চারটি করে ম্যাচ খেলা শেষ। পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থা হলো –
৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত (রানরেট +০.৭৩০), ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা (রানরেট +১.৪৪১),
৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পাকিস্তান (রানরেট +১.১১৭)। একই পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে বাংলাদেশ (রানরেট -১.২৭৬)।
আগামীকাল বি গ্রুপের প্রতি দলের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে। জানা যাবে কোন দুই দল যাচ্ছে সেমিফাইনালে ।
নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকার খেলায় নেদারল্যান্ডস জিতলে বাংলাদেশ-পাকিস্তান থেকে যারা জিতবে, তাদের জন্য সেমিতে ওঠার সুযোগ তৈরি হবে।
নেদারল্যান্ডস জিতলে তাদের পয়েন্ট হবে ৪ এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট পাঁচেই থাকবে।
প্রথম ম্যাচ নেদারল্যান্ডস জিতলে বাংলাদেশ-পাকিস্তান থেকে যারাই জিতবে তারাই সেমিফাইনালে যাবে। এক্ষেত্রে যারা জিতবে তাদের পয়েন্ট হবে ৬।
তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ে-ভারত মাঠে নামবে দুপুর ২টায়। জিম্বাবুয়ে জিতলে তাদের পয়েন্ট হবে ৫ এবং ভারতের পয়েন্ট ছয়েই থাকবে। এবার ভারত ও দ্বিতীয় ম্যাচে যারা জিতবে (বাংলাদেশ-পাকিস্তান) তাদের মধ্যে রানরেটের হিসাব হবে।
যারা এগিয়ে থাকবে তারাই সেমিতে উঠবে।
অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে হারলে ভারতের পয়েন্ট ৬-ই থাকবে। আবার পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টাইগারদের পয়েন্টও ৬ হবে। সেক্ষেত্রে সেমির শর্তে বিবেচনায় আসবে রানরেট।
Leave a Reply