সুনামগঞ্জের দুটি নির্বাচনী আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত আরও দুজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-২ আসনে মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর পক্ষে আজ বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
কামরুজ্জামান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে কামরুজ্জামানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘দলের নির্দেশনা আছে।’ এর বেশি তিনি বলতে চাননি। আর মিফতাহ উদ্দিন চৌধুরী সাবেক বিচারপতি, সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ভাই মাহতাব উদ্দিন চৌধুরী।
Leave a Reply