1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

বাংলাদেশ বিশ্বব্যাপী গণতান্ত্রিক পশ্চাৎ যাত্রার ধারা ঘুরিয়ে দিতে পারে : ইইউ রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আজ আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, এখন সেই সময়, যখন ঢাকা প্রমাণ করতে পারে যে—বৈশ্বিক গণতান্ত্রিক পশ্চাৎ যাত্রার প্রবণতা উল্টে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে।

আজ সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি আগামী বছরে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

mostbet
এক প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি মনে করেন—দেশের সব অংশীজনের উচিত বহু বছর পর প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনার দিকে খুব গুরুত্ব সহকারে মনযোগ দেওয়া।

তিনি বলেন, আমি যে বার্তাটি দিতে চাই তা হলো—এটি এই দেশের জন্য সেই মুহূর্ত, যখন দেশটি দেখাতে পারে যে, গণতন্ত্রের পশ্চাৎ যাত্রা রুখে দেওয়ার প্রবণতায় বাংলাদেশ ব্যতিক্রম।

তিনি আরো বলেন, এটি এমন একটি সময়, যখন দেশটি প্রচলিত ধারা বদলে দিতে পারে, আন্তর্জাতিক অংশীদারদের কাছে নিজেদের ভাবমূর্তি নতুন করে তৈরি করতে পারে এবং দেখাতে পারে যে—নির্বাচনটি যথাযথ ও পেশাদারভাবে আয়োজন করতে সক্ষম।

নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) যে পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই আশাবাদী।

তিনি আরো বলেন, আমরা দেখছি নির্বাচন কমিশন সম্ভাব্য সব ধরনের জটিলতা আগে থেকেই বিবেচনায় নিচ্ছে এবং সেসব ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category