“অফিসে একটু পর পর শুধু পানির তৃষ্ণা পায়, প্রচুর পানি খাই আমি। স্বাভাবিকভাবেই একটু পরপর বাথরুমে যাই বলে কলিগরা খুব হাসাহাসি করে আমাকে নিয়ে, বলে হায়রে বহুমূত্র রোগী। কিন্তু আমার তো পরিবারে আসলে কারো ডায়াবেটিস নাই, সচেতনও আমি। তাহলে আমার কেন হবে?”
কথাগুলো বলছিলেন ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাবিলা তাবাসসুম।
পরে অবশ্য চিকিৎসকের কাছে যান তিনি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে একজন ডায়াবেটিস রোগী হিসেবে চিকিৎসক তাকে শনাক্ত করেছেন বলে জানান মিজ তাবাসসুম।
ডায়াবেটিস নিয়ে ‘খুব টেনশনে’ থাকার কথাও উল্লেখ করেন তিনি।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এক কোটি ৩৫ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে।
Leave a Reply