তিনি বলেন, আমি যে বার্তাটি দিতে চাই তা হলো—এটি এই দেশের জন্য সেই মুহূর্ত, যখন দেশটি দেখাতে পারে যে, গণতন্ত্রের পশ্চাৎ যাত্রা রুখে দেওয়ার প্রবণতায় বাংলাদেশ ব্যতিক্রম।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আজ আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, এখন সেই সময়, যখন ঢাকা প্রমাণ করতে পারে যে—বৈশ্বিক গণতান্ত্রিক পশ্চাৎ যাত্রার প্রবণতা উল্টে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে।
আজ সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি আগামী বছরে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, আমি যে বার্তাটি দিতে চাই তা হলো—এটি এই দেশের জন্য সেই মুহূর্ত, যখন দেশটি দেখাতে পারে যে, গণতন্ত্রের পশ্চাৎ যাত্রা রুখে দেওয়ার প্রবণতায় বাংলাদেশ ব্যতিক্রম।
তিনি আরো বলেন, এটি এমন একটি সময়, যখন দেশটি প্রচলিত ধারা বদলে দিতে পারে, আন্তর্জাতিক অংশীদারদের কাছে নিজেদের ভাবমূর্তি নতুন করে তৈরি করতে পারে এবং দেখাতে পারে যে—নির্বাচনটি যথাযথ ও পেশাদারভাবে আয়োজন করতে সক্ষম।
নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) যে পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই আশাবাদী।
Leave a Reply