বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন,আগামী এক সপ্তাহের মধ্যে ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সরকার নির্ধারণ করে দেবে ।
বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ হবে এ দাম। নতুন দাম কার্যকর হবে আগামী ৭ দিনের মধ্যে।
পণ্যগুলো হলো- চাল, মসুর ডাল, আটা, ময়দা, চিনি, সয়াবিন তেল, পাম তেল, এমএস রড ও সিমেন্ট।
ডিমের বাজারের অস্থিরতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী জানান, মুরগির খাদ্য, পরিবহন খরচ ও অন্যান্য দাম বিবেচনায় রেখে ডিমের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়।
ব্যবসায়ীদের অনৈতিকভাবে সুযোগ নেওয়া কমানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের ভোক্তা অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন এবং ট্যারিফ কমিশনকে পণ্যের যৌক্তিক দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply