গত ১০ অগস্ট জিমে শরীরচর্চা করার সময় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন । দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থাকার পর বুধবার সকালে মৃত্যুবরণ করেন
জনপ্রিয় এই কৌতুকশিল্পী । মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর ।
ছোটবেলা থেকেই মিমিক্রি করতেন রাজু। পরে টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। নিজস্ব ভঙ্গিমায় কৌতুক পরিবেশন করে সকলের প্রিয় হয়েছিলেন। পরবর্তী সময়ে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বম্বে টু গোয়া’ (রিমেক), ‘আমদানি আঠানি খারচা রুপাইয়া’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে।
Leave a Reply