ঢাকার ১১ এলাকায় ৫৫ টাকা দরে চিনি বিক্রি করবে টিসিবি । একজন ভোক্তা ৫৫ টাকা দরে সর্বোচ্চ এক কেজি চিনি কিনতে পারবেন।
বাজারে হঠাৎ করে চিনির দামে সেঞ্চুরি হওয়ায় দেশে হইচই পড়ে গেছে। সাধারণ মানুষের পাশাপাশি চিনির বাজার নিয়ে চিন্তিত হয়ে পড়েছে দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকও।
রোববার সংস্থাটি বলেছে, চলতি বছর দেশে পর্যাপ্ত পরিমাণ চিনি আমদানি হয়েছে। নতুন করে আরও চিনি আমদানি হচ্ছে। চিনির বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকির পরামর্শ দিয়েছে সংস্থাটি।
চিনির বাজার হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠায় রাজধানীতে ৫৫ টাকা দরে চিনি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
সোমবার দুপুর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল ১১টি স্থানে টিসিবির ট্রাক থেকে চিনি বিক্রি করা হবে।
একজন সর্বোচ্চ এক কেজি চিনি কিনতে পারবেন বলে টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার দুপুর ১টা থেকে প্রতি কেজি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ১ কেজি করে চিনি বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারী ছাড়াও যে কোনো ক্রেতা টিসিবির এ চিনি কিনতে পারবেন।
Leave a Reply