1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

নাটকীয় ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৫০ Time View

ভারতের কাছে হারের পর পাকিস্তানের কাছে ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই।
শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয়ভাবে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেওয়া ১৩১ রানে লক্ষ্য ছুঁতে গিয়ে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান।

১৩১ রানের টার্গেটে পাঁচ ওভারের মধ্যে দলের সেরা দুই ব্যাটারকে হারায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজমকে ৪ রানে থামান ইভান্স। মোহাম্মদ রিজওয়ানকে ১৪ রানে বিদায় দেন ব্লেসিং মুজারাবানি। সপ্তম ওভারে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। বিপদে পড়া পাকিস্তানকে লড়াইয়ে ফেরান ভারতের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করা শান মাসুদ ও শাদাব খান। চতুর্থ উইকেট জুটিতে ৩৬ বলে ৫২ রান করেন তারা।
১৪তম ওভারে চতুর্থ ও পঞ্চম বলে দুই উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে দারুন ব্রেক-থ্রু এনে দেন রাজা। শাদাবকে ১৭ রানে ও হায়দার আলিকে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে পাঠান রাজা।
১৬তম ওভারে আবারও পাকিস্তান শিবিরে আঘাত হানেন রাজা। উইকেটে সেট ব্যাটার মাসুদকে ৪৪ রানে থামিয়ে দেন তিনি।

mostbet

শেষ ২ ওভারে ২২ রান দরকার পড়ে পাকিস্তানের। ১৯তম ওভারে আসে ১১ রান। এতে শেষ ওভারে ১১ রানে প্রয়োজন পড়ে পাকদের।

প্রথম বলে তিন রান নেওয়ার নেন পাক ব্যাটাররা। পরের বলে চার মেরে দেন ওয়াসিম। শেষ ওভারে নেওয়াজের আউট আরও চেপে ফেলে দেয় পাকদের। দরকার ১ বলে ৩ রান। কিন্তু ব্যাটিংয়ে থাকা শাহিন শাহ আফ্রিদি বাউন্ডারি মারতে না পেরে সিঙ্গেল নেন তারা। দুই রান নিতে গিয়ে আউট হয়ে যান আফ্রিদি। পলে ১ রানে জয় পেয়ে যায় জিম্বাবুয়ে।

এই জয়ে ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো জিম্বাবুয়ে। সমানসংখ্যক ম্যাচ খেলেও এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category