হৃদস্পন্দন আটকে দেয়া এক মহা নাটকীয়তার ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ।
শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৬ রানের। সাকিব বোলিংয়ে আনেন মোসাদ্দেককে।
প্রথম ৫ বলে দুই উইকেট নিয়ে ১১ রান খরচা করেন তিনি। শেষ বলে জিম্বাবুয়ের ব্যাটার ব্লেসিং মুজারাবানি।
শেষ বলেও উইকেট পেলেন মোসাদ্দেক। আউট ধরে নিয়ে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের খেলোয়াড়রাও মাঠ ছেড়ে উঠে যায়।
কিন্তু রিপ্লাইতে দেখা যায়, বল স্ট্যাম্পে আসার আগেই বল ধরে ফেললেন নুরুল হাসান সোহান। ফলে থার্ড আম্পায়ার রিভিউ করে দিলেন নটআউট এবং ঘোষণা করলেন নো বল।
১ রান যোগ করে দুই দলকে আবারো মাঠে নামিয়ে আনা হয় এবং ফ্রি-হিট দিয়ে শেষ বলটি করতে বলা হয়। শেষ বলে মুজারাবানি কোনো রান করতে পারেননি।
রুদ্ধশ্বাস এই ম্যাচে বাংলাদেশের করা ১৫০ রানের জবাব দিতে নেমে ১৪৭ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে বাংলাদেশ পেয়ে যায় ৩ রানের নাটকীয় জয়।
এর আগে ব্রিসবেনের দ্য গ্যাবায় স্নায়ুক্ষয়ী এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ১৫০ রানের টার্গেট দেয় । বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন নাজমুল হাসান শান্ত । তিনি ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন যা বাংলাদেশকে ভালো একটি পুঁজি এনে দেয় ।
Leave a Reply