বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে ঘোষণা করেছেন তিনি ফুটবল থেকে অবসর নিচ্ছেন এবং শনিবারের লা লিগা ম্যাচটি হবে তার শেষ ম্যাচ । সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে নিশ্চিত করেছেন এই ডিফেন্ডার।
এই মৌসুমে মাত্র তিনটি লা লিগা ম্যাচ স্টার্ট করা পিকে মনে করেন তার বুট জোড়া তুলে রাখার এটাই সেরা সময় । এই মৌসুমে বেশিরভাগ সময় বেঞ্চে কাটিয়েছেন। খেলায় তার আগের ধাঁর নেই ।
তবে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বার্সেলোনার ড্রিম টিমের সদস্য হিসেবে । ২০০৮ সাল থেকে কাতালান দলটির হয়ে তিনি জিতেছেন ৮ টি লা লিগা ,৩ টি চ্যাম্পিয়নস লীগ , ৭ টি কোপা দেল রে , ৩টি উয়েফা সুপার কাপ , ৩টি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ।
এছাড়াও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন ১ টি প্রিমিয়ার লীগ , ১টি এফ এ কমিউনিটি শিল্ড , ১ টি চ্যাম্পিয়নস লীগ ট্রফি ।
আন্তর্জাতিক ক্যারিয়ারও তার বেশ রঙ্গিন । স্পেন জাতীয় দলের হয়ে জিতেছেন ১টি ফিফা বিশ্বকাপ , ১ টি ইউরো কাপ ।
Leave a Reply