২০১৮-১৯ অর্থবছরের জন্য সবচেয়ে বেশি রপ্তানি পদক পেয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল।
কৃষি প্রক্রিয়াজাত, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে অনবদ্য ভূমিকা রাখায় বাণিজ্য মন্ত্রণালয় এসব পদক দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ বছর ৭১টি কোম্পানি রপ্তানি পদক পেয়েছে। এর মধ্যে প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠান রয়েছে ৬টি।
এর আগে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে ৫টি করে রপ্তনি পদক পায় প্রাণ-আরএফএল।রপ্তানিকারক হিসেবে এ নিয়ে টানা ১৮ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল।
মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২০১৮-১৯ অর্থবছরের রপ্তানি পদক তুলে দেন।
Leave a Reply