1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকার বসা বন্ধ: চাসিক মেয়র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ Time View

নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকার বসতে পারবেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার বিকেলে নিউ মার্কেট মোড়ে অভিযানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নগরীর জনগুরুত্বপূর্ণ মোড় নিউ মার্কেট। তাই নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসতে পারবেন না। কেউ বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

mostbet

অভিযানে উপস্থিত ছিলেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।

চসিক মেয়র বলেন, ‘নিউ মার্কেট মোড় নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক, ফুটপাত দখল করে কোন স্থায়ী অবকাঠামো করা যাবে না। করলে উচ্ছেদ করা হবে। হকার ব্যবসা করতে চাইলে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘কেউ নিউ মার্কেট মোড়ে স্থায়ী অবকাঠামো করলে তা উচ্ছেদ করা হবে। আর যারা ব্যাবসা করবেন তারা তাদের ব্যবসার ময়লা অবশ্যই পরিস্কার করে যাবেন।  অনেকে ব্যবসা করার জন্য ছাতা বসাচ্ছেন, তারা এমনভাবে ছাতা বসাবেন না যাতে পথচারীদের অসুবিধা না হয়। কেউ যাত্রী ও পথচারীদের অসুবিধা সৃষ্টি করে ফুটপাত-সড়ক দখল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category