1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

অঘটন দিয়ে শুরু আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৫৩ Time View

বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত । সদ্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন । ছন্দে দলের সেরা তারকা লিওনেল মেসি।
ছন্দময় দলের বাকি তারকরাও । বিশ্বকাপের প্রথম ম্যাচ দুর্বল সৌদি আরবের বিপক্ষে ।

তাই অতি আত্মবিশ্বাসে ছিল দল আর্জেন্টিনা।হয়তো সেই অতি আত্মবিশ্বাস কাল হয়ে দাঁড়ালো আর্জেন্টিনার জন্য।

pinup pin up pin up pinup

দুর্বল সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচটি ২-১ গোলে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করলো আলবেসিলেস্তারা।
শুরুতে পেনাল্টির কল্যাণে ১ গোল এগিয়ে থাকলেও বিরতির পর ২ গোল খেয়ে ম্যাচটি হারে আর্জেন্টিনারা।

প্রথমার্ধে আর্জেন্টিনা একটি গোল করেছে, তিনটি গোল বাতিল হয়েছে। দলটি ৫৫ শতাংশ বলের দখল রেখেছে। এরপরও বলা যাবে না, তারা সৌদি আরবকে উড়িয়ে দিয়েছে। মেসি ছিলেন অনেকটাই ম্লান, দেখা যায়নি উইংয়ে দি মারিয়ার ভোঁ–দৌড়!

দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের ছোট্ট এক ঝড়ে আর্জেন্টিনাকে এলোমেলো করে দেয় সৌদি আরব ।
৪৮ মিনিটে সৌদি আরবকে সমতায় ফেরান সালেহ আল–শেহরি। মাঝমাঠ থেকে উড়ে আসা বলে দুর্দান্ত প্রথম ছোঁয়ায় সেটি নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর রোমেরোর পায়ের নিচ দিয়ে বল পাঠান জালে।

পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে ৫৩ মিনিটে সৌদি আরবের জয়সূচক গোলটি করেন সালেম আল দাওসারি।বক্সের মধ্যে আর্জেন্টিনার দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে অসাধারণ এক শটে মার্তিনেজকে ফাঁকি দিয়ে বল পাঠালেন জালে।
এরপর খেলার বাকি সময়ে বেশ কয়েকবার গোলের সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। কিন্তু সৌদি আরবের গোলকিপার আলওয়াইস ফাকি দিতে পারে নি লিওনেল মেসিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category