খোলা ও প্যাকেটজাত দুই ধরনের আটারই দাম বেড়েছে।কয়েকটি বিপণনকারী কোম্পানি আটার দুই কেজির প্যাকেটের মূল্য নির্ধারণ করেছে ১৪৪ টাকা, যা আগের চেয়ে ১২ টাকা বাড়তি।
অর্থাৎ, কেজিপ্রতি দাম বেড়েছে ৬ টাকা।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরে প্যাকেটজাত আটার দাম ৬৩ ও খোলা আটার দাম ৮১ শতাংশ বেড়েছে।
শুধু আটা নয়, বাড়ছে সয়াবিন তেলের দামও। পাইকারি দোকানে কিছুটা কমেছে ডিমের দাম।
ব্যবসায়ীদের দাবি, অক্টোবরের শেষ দিকে আটার মিলগুলোতে সরবরাহ কমিয়ে দিয়েছে। অক্টোবরে প্রতি দুই কেজি প্যাকেটের আটা ছিল ১২৬ টাকা, এখন সেটা দাঁড়িয়েছে ১৪৪ টাকায়। শুধু তাই নয়, গমজাত অন্যান্য দ্রব্যের দামও বেড়েছে।
এমনকি গোখাদ্য গমের ভুষির দামও বেড়েছে। কোম্পানি ভেদে বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে ভুষি।
Leave a Reply