1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

অপহরণ ও ধর্ষণের মামলায় নাটোরের প্রধান শিক্ষকের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

রাজশাহী: দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় নাটোরের এক স্কুলের প্রধান শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ছাত্রীকে অপহরণের দায়ে আরও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় দেন।

mostbet

দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম ফিরোজ আহমেদ। তিনি নাটোরের একটি উপজেলার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ০১ অক্টোবর বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে দশম শ্রেণির ওই স্কুলছাত্রীকে বেশি নম্বর দেওয়ার কথা বলে অপহরণ করেন প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। পরে তাকে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরদিন ভুক্তভোগী স্কুলছাত্রীকে নাটোরের গুরুদাসপুর উপজেলায় উদ্ধার করা হয়।

ঘটনার পর মেয়েটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। এতে শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের সময় আদালত দুজনকে অব্যাহতি দেন। পরে মামলাটি দ্রুত বিচারের জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সী আবুল কালাম আজাদ বলেন, সমস্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছেন। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা এতে সন্তুষ্ট। তবে রায় ঘোষণার পর কারাগারে নেওয়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া

তিনি দাবি করেন, মামলাটি সঠিক নয় এবং তিনি ন্যায় বিচার পাননি।

দেখান ফিরোজ আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category