হিজরি ১৪৪৪ সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে তা আগামীকাল জানা যাবে।
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ
নির্ধারণে আগামীকাল (২৬ সেপ্টেম্বর) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) ও
ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা
উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
Leave a Reply