1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

ডিমের দাম ফের ঊর্ধ্বমুখী, প্রতি ডজনে বাড়ল ১০ টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ Time View

ডিমের বাজারে আবারও হরিলুট। তিনদিনের ব্যবধানে ডজনপ্রতি ১০ টাকা দাম বেড়েছে। বিক্রেতাদের অভিযোগ, মুরগির ফিডের মূল্যবৃদ্ধি দেখিয়ে উৎপাদন পর্যায়ে ডিমের দাম বাড়ানো হয়েছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। তবে খামারিদের দাবি, সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে।

ডিমের বাজারে গিয়ে দেখা গেছে, বর্তমানে প্রতি ডজন ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। দুইদিন আগেও যা ছিল ১২০ টাকা।

এক মাস আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর হুহু করে বাড়তে থাকে ডিমের দাম। সরকারের নানা উদ্যোগে দাম আবার নেমে আসে। কিন্তু খুচরা বাজারে ডিমের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ায় প্রভাব পড়ছে জনজীবনে।

mostbet

এ বিষয়ে একজন ক্রেতা বলেন, আমি গত পরশু ৪০ টাকা হালি দরে ডিম কিনেছি। আজ এসে দেখি ৪৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

খুলনার খুচরা বাজারে দুইদিন আগেও প্রতি ডজন ডিম ১২০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। এখন তা ১৩০ টাকায় ঠেকেছে। একই সঙ্গে বরিশালের বাজারেও ডিমের দাম বেড়েছে।

 

বিক্রেতাদের অভিযোগ, খাবারের মূল্যবৃদ্ধির কারণে খামারিরা নানা অজুহাত দেখিয়ে বাড়তি দামে ডিম বিক্রি করছেন।

এ বিষয়ে একজন বিক্রেতা বলেন, হঠাৎ করে খামারিরা ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন। তারা বলছেন যে, খাবারের দাম বেড়েছে। দাম না-কি এখনও কমেনি। তাদের পোষাচ্ছে না। তাই দাম বাড়তি।

তবে খামারিরা সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা বলেন, মধ্যস্বত্বভোগীরা মূলত ডিমের বাজার অস্থিতিশীল করে রেখেছেন। আমাদের কাছ থেকে কম দামে কিনে তারা বেশি দামে বিক্রি করছেন।

এক মাস আগে ডিমের হালি ৫০ টাকা ছাড়িয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category