প্রথম ম্যাচের মত এই ম্যাচে শুরুতে উইকেট না হারালেও এদিন বাংলাদেশ রান বাড়ে খুব মন্থর গতিতে । মেহেদি হাসান মিরাজের তার ক্যারিয়ার সেরা
ইনিংস খেলেন । ৩৭ বলে ৪৬ রান করেন তিনি ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজও টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে আরব আমিরাত।
সাব্বির রহমান প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করতে পারলেন না । ৯ বলে তার সংগ্রহ ১২ রান ।
দলীয় ২৭ রানে সাব্বির ফেরার পর লিটন দাসকে নিয়ে ঝোড়ো জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ । মিরাজ-লিটনের জুটি থেকে আসে ২৭ বলে ৪১ রান।
এরপর একে একে উইকেটের পতন হলে শেষ ওভারের শেষ বলে নুরুল হাসান সোহানের ছক্কায় ১৪ রান নিয়ে মোট রান দাড়ায় ১৬৯ রানে ।
জবাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত ২৯ রানে ৩ ঊইকেট হারিয়ে ব্যাট করছে আরব আমিরাত ।
Leave a Reply