1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

নারীকেন্দ্রিক অ্যাকশন ছবিতে অভিনয় করতে চাই: তামান্না ভাটিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘বাবলি বাউন্সার’ সিনেমাটি। চরিত্র নির্বাচন নিয়ে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া জানান, ভবিষ্যতে অ্যাকশন ঘরানার ছবি যেখানে মুখ্যচরিত্র হবে নারীকেন্দ্রিক, এই ধরনের ছবিতে অভিনয় করতে চান তিনি।শুক্রবার (২৩ সেপ্টেম্বর)ও টিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে মধুর ভাণ্ডারকার পরিচালিত ‘বাবলি বাউন্সার’। এই ছবিতে বাউন্সারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই দক্ষিণী অভিনেত্রীকে।তামান্না বলেন, ‘ছোটবেলা থেকেই আমি টমবয়ের মতো। আমি যে জায়গা, যে পরিবেশে বড় হয়েছি, সেখানে সকলেই আমাকে মেয়েদের মতো হাঁটাচলা করতে বলতেন। কিন্তু এখন সময় বদলেছে। মেয়েরা তাঁদের জীবনে কী করছেন, ভবিষ্যতে কী করবেন তা নিয়ে মন্তব্য করা বন্ধ করা উচিত। আদতে আমি খুবই মজার মানুষ। তবে আমার চরিত্রের এই দিকটা এখনও অনেকেরই অজানা। আশা করি এই ফিল্মের মাধ্যমে সেই দিকটা সবার সামনে আসবে।’সাধারণত, বাউন্সারের পদে শুধু মাত্র পুরুষদের চাকরিই বরাদ্দ থাকে। কখনও কোনও মহিলাকে বাউন্সার পদে চাকরি করতে দেখা যায়নি। ‘বাবলি বাউন্সার’ ছবিতে বাউন্সারের চরিত্রে অভিনয় করেও বহু যুগ ধরে চলে আসা ট্রেন্ড ভাঙার বার্তা দিয়েছেন তমান্না।‘আমি এমন ভাবেই চরিত্র নির্বাচন করি যেখানে আমি নিজেকে নতুন ভাবে দর্শকের সামনে মেলে ধরতে পারি। অভিনেত্রী হিসাবে একই ধরনের চরিত্রে বার বার অভিনয় করতে একঘেয়ে লাগে। আমি যে ধরনের ছবি দেখা পছন্দ করি, সেই ধরনের ছবিতেই কাজ করার ইচ্ছে রয়েছে। পর্দায় আমি জোরদার অ্যাকশনের দৃশ্যে অভিনয় করতে চাই’’ বলেছেন অভিনেত্রী।সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

mostbet

More News Of This Category