ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে ব্রাজিল।
এই দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল কোচ তিতে দলে রাখেননি গ্যাব্রিয়েল জেসুস ও ফিলিপে কুতিনিওকে।
বিশ্বকাপের আগে তিতে নতুনদের পরীক্ষা করে নিতে চান। এই দুই ম্যাচের দলে অভিষেকের অপেক্ষায় থাকা দুজন খেলোয়াড়ও আছেন। প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পাওয়া ডিফেন্ডার ব্রেমের আর রজার ইবানেজ খেলেন ইতালির ক্লাব জুভেন্টাসে।
প্রীতি ম্যাচের ব্রাজিল দল
গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন।
ডিফেন্ডার: দানিলো, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেল্লেস, মারকুইনিওস, এদের মিলিতাও, থিয়াগো সিলভা, ব্রেমের, রজার ইবানেজ।
মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফ্রেদ, ফাবিনিও, লুকাস পাকেতা, এভারতন রিবেইরো।
ফরোয়ার্ড: আন্তোনি, রবার্তো ফিরমিনো, মাথেউস কুনহা, নেইমার, পেদ্রো, রাফিনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।
Leave a Reply