1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

বিএনপির এস এ জিন্নাহ কবীর বলেছেন‘দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আরেকটি গোষ্ঠী মাঠে নেমে হাসিনার মতো ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে সকল দেশপ্রেমিক মানুষকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে আরিচা পুরাতন ৪ নম্বর লঞ্চঘাট এলাকায় ৩১ দফা প্রচার ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

mostbet

তিনি আরও বলেন, সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। জনগণের আস্থার প্রতীক হচ্ছে ধানের শীষ। বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে। সেই সঙ্গে কৃষকদের জন্য দেওয়া হবে পারিবারিক কার্ড। এর মাধ্যমে কৃষক সঠিক মূল্যে সরকারের কাছে পণ্য বিক্রি করতে পারবে এবং সুলভ মূল্যে সার, কীটনাশক ও বীজ করতে ক্রয় করতে পারবে।

নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

সভায় শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category