২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত—বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এ কথা বলার পর গর্জে উঠেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সাঈদ আনোয়ার, শহীদ আফ্রিদি থেকে কামরান আকমল ও ইউনিস খানরা মুখ খুলেছেন।
শুধু পাকিস্তানের সাবেকরাই নন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসও ব্যাট ধরেছেন পাকিস্তানের পক্ষে।
দীর্ঘ সময় পর ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। নিরাপত্তার ট্যাবু ভেঙে দেশটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে বিভিন্ন দল। এবার মেগা ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসির এফটিপি ফিউচার ট্যুর প্ল্যান অনুসারে ২০২৩ সালে এশিয়া কাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করার কথা পিসিবির।
তবে পাকিস্তান যেতে নারাজ ভারত। বিসিসিআই সেক্রেটারি জয় শাহের এমন বক্তব্যের পরই দুই দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়ে গেছে কথার লড়াই।
ভারতীয় ক্রিকেট কর্তাদের এমন সিদ্ধান্তে রাগে ফুঁসছে পাকিস্তানের সাবেক বর্তমান ক্রিকেটাররা। পিসিবি ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বয়কটেরও হুমকি দিয়ে রেখেছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ভক্তদের দাবি পাকিস্তান যেন চলমান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি যেন বয়কট করে ।
Leave a Reply