মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে বিয়াম মিলনায়তন সংলগ্ন সড়কে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘জনগণের টাকায় কেনা বন্দুক দিয়ে গুলি করে জনগণকে হত্যা করা হচ্ছে। অতীতে বিশ্বের কোনো স্বৈরশাসক কখনো বুঝতে পারেনি যে, বন্দুকের নল ঘুরতে পারে। যখন বুঝতে পারে তখন তাদের আর সময় থাকে না। সুতরাং সময়ের আগেই সাবধান হয়ে যান। বন্ধুকের নল কিন্তু আপনাদের দিকেও ঘুরে যেতে পারে যে কোনো সময়ে।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতা নুরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরীর ১৬টি স্পটে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের তালিকা করা হচ্ছে। এই তালিকা কেন করা হচ্ছে? এই তালিকা থেকে কাউকে গ্রেপ্তার করা হলে রাজপথে কঠোর আন্দোলন হবে। বিএনপি নির্বাচনে আসতে চায়। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই বিএনপি অংশ নেবে।
Leave a Reply