আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় তিন বছর পর সেঞ্চুরির স্বাদ পেলেন ভারতীয় ব্যাটসম্যান।
পেসার ফরিদ আহমাদের বলে ছক্কা মেরে তিন বছর পর করলেন সেঞ্চুরি ।
ক্রীড়া জগতের একটি প্রবাদ আছে –
” ফর্ম ইজ টেম্পোরারি , ক্লাস ইজ পার্মানেন্ট ”
এই প্রবাদটি যেন প্রমান করলেন ভিরাট কোহলি ।
সংখ্যার হিসেবে ১ হাজার ২১ দিন আর ৮৩ ইনিংস পর এলো তার এই সেঞ্চুরি । এর আগে সবশেষ তিনি সেঞ্চুরি করতে পেরেছিলেন ২০১৯ সালের নভেম্বরে, কলকাতায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে ।
এই সেঞ্চুরির ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় যৌথভাবে দুই নম্বরে উঠে গেলেন কোহলি । শীর্ষে আছেন শুধু কিংবদন্তি শচিন টেন্ডুলকার।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বিশ্রামে এ দিন লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস শুরু করতে নামেন কোহলি। তবে এই সেঞ্চুরিতে তিনি পেয়েছেন কিছুটা ভাগ্যের সহয়তা । ২৮ রানে বাউন্ডারিতে তার ক্যাচ নিতে পারেননি ইব্রাহিম জাদরান। সেটি হয়ে যায় ছক্কা। জীবন পেয়ে ৩২ বলে তিনি তুলে নেন ফিফটি । তার ইনিংস শেষ হয় ১২২ রানে ।
বর্তমানে তার সেঞ্চুরির সংখা “৭১” ।
Leave a Reply