টেনিস খেলাকে চিরতরে বিদায় জানাল সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার ।
আসন্ন এটিপি টুর্নামেন্ট লেভার কাপ হতে যাচ্ছে তার সর্বশেষ টুর্নামেন্ট ।
নোভাক জকোভিচ ও রাফায়এল নাদাল এর সাথে রজার ফেদারেরকে বলা হতো ” বিগ থ্রি ” ।
সাদামাটা স্বভাবের ফেদেরারের ক্যারিয়ার যে কারো জন্যই ঈর্ষণীয় ।
৮টি উইম্বলডন , ৬টি অস্ট্রেলিয়ান ওপেন , ৫টি ইউ এস ওপেন , ১টি রোলান্ড গারোস সহ ১০৩ টি এটিপি সিঙ্গেল টাইটেল
জিতেছেন তিনি ।
দীর্ঘদিন যাবত ইনজুরির সাথে লড়াই করতে করতে অবশেষে আজ আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি ।
ইন্সটাগ্রামের একটি পোস্টে তিনি বলেন ” আমার বয়স ৪১ বছর। আমি ২৪ বছর ধরে ১৫০০ টিরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমার সাথে অনেক বেশি উদার আচরণ করেছে যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি এবং আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমার প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষ করার সময় এসেছে, ” ।
Leave a Reply