1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

আওয়ামী লীগের ডাকা লকডাউনে কোনো মানুষ নেই, তারা এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন এ্যানি।

mostbet

সদর উপজেলার চরশাহী ইউনিয়নে কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে। কিছু নেশাগ্রস্ত উচ্ছশৃঙ্খল ছেলেদের টাকার বিনিময়ে তারা ব্যবহার করছে। কখনো গুপ্তভাবে আবার ভোররাতে ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে।’

এ্যানি আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছিল যারা বাসে আগুন দিবে, তাদের আগুনে ফেলে দিবে, এখন তো তিনি নাই। তিনি পালিয়ে যাবার আগে তার আত্মীয় স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিল তিনি পালায় না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। কিন্তু এ জেনারেশন পালায়নি। এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে।’

এ সময় কলেজ অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীসহ স্থানীয় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category