ফেনী শহরের মুক্তবাজারে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোররাতে আগুন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেয়া হয়। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানকালে ফেনীর ১১ জন শহিদ হন। এর মধ্যে ২০২৪ সালের ৪ আগস্টের হামলায় ফেনীতেই মারা যান ৭ জন। এ ছাড়া ফেনীর আরও চারজন ঢাকা ও চট্টগ্রামে আন্দোলনে যোগ দিয়ে শহিদ হন।
Leave a Reply