1. info@dailybijoy71news24.com : Bijoy71 News24 : Bijoy71 News24
  2. wordpUser10@org.com : supe1User10 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক মৃত বাবা–ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ডিজিটাল নকল’ ‘ডিজিটাল নকল’ ও ‘কেন্দ্র কন্ট্র্যাক্টের’ অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে: চরমোনাই পীর বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি খালেদা জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক অর্থনীতির শুভ বছর আসবে কবে?

বুয়েট শিক্ষার্থী ফারদিনের দাফন সম্পন্ন, হত্যার বিচার চান বাবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৯৩ Time View

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড। এটি স্বাভাবিক নয়। এটা মেনে নেওয়া কষ্টকর। আমি আমার সন্তানকে আর ফিরে পাব না।
কিন্তু আমি এর বিচার চাই। আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

mostbet

তিনি আরো বলেন , ‘আমি চাই আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। এ জন্য আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
ফারদিন নূর পরশকে ‘হত্যা’ করা হয়েছে দাবি করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে তার সহপাঠীরা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের বন্ধু ফারদিন নূর পরশ পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গত ৪ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সে নিখোঁজ হয়। পরদিন ৫ নভেম্বর তার পরিবারের পক্ষ থেকে রামপুরা থানায় জিডি করা হয়। এরপর গত ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তকারী চিকিৎসকের ভাষ্য থেকে স্পষ্ট যে, এটা একটা হত্যাকাণ্ড। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
আমরা ফারদিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

সোমবার বিকালে নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার এক বন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category